নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝুপনা গ্রামে (৬০) বছরের বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ ।
জানা যায়, (২৩) এপ্রিল বুধবার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের ঝুপনা গ্রামে মৃত গাদু শেখের ছেলে আলমাস বাদশা (৬০) আজ সকাল ৯:৩০ মিনিটে তার নিজ বসত ঘরের আড়ায় গলায় লাইলনের রশি লাগিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এবং ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং কর্মরত ডাক্তাররা মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন,
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। লাশের ময়না তদন্তের জন্য টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এবং আইনী কার্যক্রম অব্যহত রয়েছে।
0 Comments