Hot Posts

6/recent/ticker-posts

ধনবাড়ীতে অবৈধভাবে বোতলে পেট্রোল বিক্রি: দীর্ঘ লাইনে বাইকারদের চরম ভোগান্তি।

নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল):

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা এলাকার দারুস সালাম ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ শত শত বাইকারকে বঞ্চিত করে অবৈধভাবে বোতলে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই পাম্পে এমন অনিয়মের চিত্র দেখা যায়। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী বাইকাররা অভিযোগ করে জানান, "আমরা দুপুর থেকে বিকেল পর্যন্ত পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছি।

 অথচ পাম্প কর্তৃপক্ষ আমাদের বাইকে তেল না দিয়ে বিভিন্ন অসাধু চক্রের কাছে ৫ থেকে ১০ লিটার করে বোতলে পেট্রোল বিক্রি করছে।"

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে বোতলে তেল সংগ্রহকারী ওই অসাধু ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

 এ বিষয়ে ঘটনার সত্যতা ও বক্তব্য জানতে চাইলে পাম্পের ম্যানেজারও সাংবাদিকদের এড়িয়ে তেলের পাম্প ছেড়ে সটকে পড়েন।

Post a Comment

0 Comments