Hot Posts

6/recent/ticker-posts

ধনবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিস উদ্বোধন।


জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাঙ্গাইল 

‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’এ স্লোগান কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে সর্বস্তরের জনগনকে নিয়ে বাস স্ট্যান্ড চত্বরে ধনবাড়ী উপজেলা শাখার অফিস উদ্বোধন অনুষ্ঠান।

গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধনবাড়ী উপজেলা শাখা - এর আয়োজনে উপজেলার সর্বস্তরের জনশক্তি ও নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয় শুভ উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

মাওলানা আঃ সামাদ,সভাপতি - ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধনবাড়ী উপজেলা শাখা এর সভাপতিত্বে,

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন মুহাম্মদ বাবুল,কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উইং, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জাকির হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক - ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা। মুফতি ফয়সাল আহমাদ, 
প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক - ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন দায়িত্বরত নেতাকর্মী।

Post a Comment

0 Comments